সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সিএনজি অটোরিকশা শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন, কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে সিএনজি অটোরিকশা শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন,  কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম :

চাঁপাইনবাবগঞ্জে টোল কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বৈকাল ৪টা সময় বিশ্বরোড একটি মানববন্ধন হয়  শহরের গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সিএনজি চালক ও শ্রমিকরা অংশগ্রহণ করেন। কর্মসূচির আয়োজন করেন সিএনজি শ্রমিকদের সদস্য মারব, ফয়সাল ও হেলাল।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টোল বৃদ্ধি ও বিভিন্ন ধরনের হয়রানির কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা বলেন, শ্রমিকদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে টোল নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক।

বক্তারা আরও জানান, দ্রুত টোল নীতির সংশোধন না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন এবং দাবি আদায়ে স্লোগান দেন।