সংবাদ শিরোনাম

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপের বিষয়ে সতর্কীকরণ

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে  বিভিন্ন ধরনের ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপের বিষয়ে সতর্কীকরণ

ডেক্স নিউজ, ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ): 

Barrister Kayser Kamal Fan’s নামে একটি ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপ (https://www.facebook.com/groups/1867170763594569) খোলাসহ কিছু ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপসমূহে বিভিন্ন ধরনের পোস্টের মাধ‌্যমে অপপ্রচার করা হচ্ছে।

এ বিষয়ে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, উক্ত ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপসমূহের সঙ্গে ডেপুটি স্পিকার কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তিনি এই ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপসমূহের কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এর কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করেন না/করবেন না।

ডেপুটি স্পিকার শুধু তাঁর নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ ব‌্যবহার করেন। তাঁর নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্য প্রণোদিত।

অতএব, উল্লিখিত ফেইক ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে; উক্ত ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করা হচ্ছে। কেউ নিজে বা প্রাতিষ্ঠানিকভাবে এ ধরনের অপপ্রচারে লিপ্ত থাকলে তিনি/তারা এর জন‌্য দায়ী থাকবেন। 

উল্লিখিত অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-2 থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।