সংবাদ শিরোনাম

“সবকিছু পুলিশের দায়িত্ব নয়”—বক্তব্য ঘিরে আইনশৃঙ্খলা সভায় এমপি বুলবুল

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন   |   রাজশাহী

“সবকিছু পুলিশের দায়িত্ব নয়”—বক্তব্য ঘিরে আইনশৃঙ্খলা সভায় এমপি বুলবুল
মোঃ আশরাফুল ইসলাম: 

চাঁপাইনবাবগঞ্জের একটি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় “সবকিছু পুলিশের দায়িত্ব নয়” মন্তব্যকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি এ কথা বলেন।আজ শুক্রবার সকালে 

তিনি বলেন, সমাজে অপরাধ দমনে শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না; স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তবে তার এ বক্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন অনেকেই। সমালোচকদের মতে, “সবকিছু পুলিশের দায়িত্ব নয়” বলার অর্থ দাঁড়ায়—পুলিশ অপরাধীদের ধরার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে কি না, সে প্রশ্নও উঠে এসেছে।
সভায় উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।