সংবাদ শিরোনাম

খুলনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা

খুলনা ব্যুরো :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি গ্রহণ এবং গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে খুলনায় জেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের যুগ্মসচিব মোহা: আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ লিয়াকত আলী সেখ।

খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ.) দীপংকার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান।

এছাড়াও সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও উপজেলার নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়াতে গণসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।