সংবাদ শিরোনাম

কেএমপির নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন   |   খুলনা

কেএমপির নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার সকালে খুলনার বয়রাস্থ পুলিশ লাইন্সে ২৬তম ব্যাচের নির্বাচনী দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন ও স্বাগত বক্তব্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে সকলকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভোটারদের ভোটকেন্দ্রে অবাধ যাতায়াত নিশ্চিত করা, ভুয়া ভোটদান ও অনিয়ম প্রতিরোধ এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মতো কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ দেশবাসীকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।

এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শামীমা আক্তার সুমী, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাকসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।