সংবাদ শিরোনাম

খুলনায় ভোটকেন্দ্রের প্রধানদের সাথে মতবিনিময়

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ভোটকেন্দ্রের প্রধানদের সাথে মতবিনিময়

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীর দুইটি সংসদীয় আসন খুলনা-২ ও খুলনা-৩ এর আওতাধীন সকল ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) জেলা শিল্পকলা একাডেমী, খুলনার অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা অঞ্চল ও রিটার্নিং অফিসার (খুলনা-৩) জনাব ফয়সল কাদের।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ, উপ-পুলিশ কমিশনার (কেএমপি) জনাব আবদুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ ইমরান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার খুলনা জনাব মোঃ সোহেল সামাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শেখ অহিদুল আলম, প্রধান প্রকৌশলী খুলনা সিটি কর্পোরেশন জনাব মশিউজ্জামান খান এবং থানা নির্বাচন অফিসার সোনাডাঙ্গা ও সহকারী রিটার্নিং অফিসার (খুলনা-২) জনাব হারুন অর রশিদ।

মতবিনিময় সভায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন ও গণভোট পরিচালনায় ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব।