সংবাদ শিরোনাম

মনিরামপুরে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন   |   খুলনা

মনিরামপুরে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো :

যশোরের মনিরামপুরে সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রানা প্রতাপ (৪৫)। তিনি কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা তুষারকান্তি বৈরাগীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা রানাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।