কচিকণ্ঠের আসর খুলনা জেলা শাখার ৫ সদস্যের কমিটি অনুমোদন
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
কচিকণ্ঠের আসর খুলনা জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্নাকে সভাপতি এবং সেরা রাঁধুনী ১৪২৭-এর নাদিয়া নাতাশাকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— খুলনা ডকইয়ার্ডের প্রকৌশলী শাহানেওয়াজ (অর্থ সচিব), বাংলাদেশ বেতার খুলনার উপস্থাপিকা ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক হোসেন (সদস্য)।
সোমবার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় কচিকণ্ঠের আসরের সেক্রেটারি জেনারেল রুবাইয়াদ তানভীর ফেরদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২০২৫ সালের ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় কচিকণ্ঠের আসর খুলনা জেলা শাখার এই ৫ সদস্যবিশিষ্ট পরিষদের অনুমোদন প্রদান করা হয়।