সংবাদ শিরোনাম

খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

খুলনা ব্যুরো:

খুলনায় ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি  (রবিবার) বিকেলে নগরীর শিববাড়ি বিসিক চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিসিক মেলার বিশেষত্ব হলো এটি একটি উদ্যোক্তাভিত্তিক মেলা। ক্ষুদ্র ও কুটির হস্তশিল্পের অধিকাংশ উদ্যোক্তা নারী, যারা ছোট পরিসরের উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে সফল হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি আরও বলেন, বিসিক মেলার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্যের প্রচার ও ব্র্যান্ডিংয়ের সুযোগ পান এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে একটি কার্যকর মেলবন্ধন তৈরি হয়।


খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ-আল-মাসুম এবং বিসিকের আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদার। স্বাগত বক্তব্য দেন বিসিক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তাহেরা নাসরীণ এবং শুভেচ্ছা বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন।

জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক খুলনা জেলা কার্যালয় এ মেলার আয়োজন করেছে। মেলায় মোট ৪০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।