সংবাদ শিরোনাম

খুলনায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

খুলনা ব্যুরো :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের খুলনা আঞ্চলিক কমিটি।

রবিবার (৪ জানুয়ারি) বাদ আছর কেডিএ এভিনিউয়ে অবস্থিত জীবন বীমা ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জীবন বীমা কর্পোরেশনের সহকারী জেনারেল ম্যানেজার ও খুলনা বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের খুলনা আঞ্চলিক কমিটির সম্পাদক মো. আমিনুল ইসলাম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার (অর্থ ও হিসাব) মো. এসকেন্দার মোল্লা, ম্যানেজার (প্রশাসন ও সংস্থাপন) মো. মনিরুজ্জামান, জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের খুলনা আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল হাকিম মিয়া, যুগ্ম সম্পাদক মো. অয়েজুল হক, কোষাধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, সদস্য সচিব এস. এম. ফয়সাল মাহমুদসহ সংগঠনের নেতাকর্মীরা।