খুলনা ওয়াসায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
বিশিষ্ট রাজনীতিক, তিনবারের প্রধানমন্ত্রী এবং গণআন্দোলনের প্রতীক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ওয়াসা ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৪ জানুয়ারি দুপুর ১২ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওয়াসার এম ডি মোহাম্মদ কামরুজ্জামান, ডিএমডি ঝুমুর বালা, সচিব মাহেরা নাজনীন, তত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহম্মদ,বানিজ্যিক ব্যবস্থাপক এম খাদেমুল ইসলাম ওয়াসার বোর্ড সদস্য সাংবাদিক দিদারুল আলম সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের প্রতি তাঁর অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর ২০২৫ মৃত্যুবরণ করেন। খুলনা ওয়াসা পরিবার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।