সংবাদ শিরোনাম

খুলনার সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থে‌কে গ্রেফতার

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন   |   খুলনা

খুলনার সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থে‌কে গ্রেফতার

খুলনা ব্যুরো :

খুলনা সদর থানা পুলিশের একটি দল ২ জানুয়ারি শুক্রবার বিকাল সোয়া ৩টায় ডিএমপি’র ভাটারা থানাধীন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি জাকারিয়া রুবেল ওরফে রুবেল আহম্মেদ (৩৬)কে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামি খুলনা সদর থানার সিআর (সাজা)-৫৮৭/২৩, এসসি নং-১৬৭৪/২৩ এবং সিআর (সাজা)-১১৫৬/২১, এসসি নং-৭৫৩/২২ মামলার রায়ে মোট ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৩ কোটি ৯৬ লক্ষ ১১ হাজার ৯৮০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত।

তার পিতার নাম মৃত শাহজাহান। তিনি খুলনা সদর থানার স্টেশন রোড এলাকার বাসিন্দা। গ্রেপ্তার শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।