খুলনায় নদীর চরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
খুলনা ব্যুরো :
খুলনার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সীমান্তবর্তী শালতা নদী থেকে ৩ জানুয়ারি শনিবার দুপুর সোয়া ১টার দিকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা নদীর কিনারে লাশ দেখে পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, মৃত যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি কালো প্যান্ট, কালো গেঞ্জি এবং কালো হুডি পরেছিলেন। মরদেহ দু’ থেকে তিনদিন আগে মৃত্যুবরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের জন্য খুলনার পিবিআই ও সিআইডি’র বিশেষজ্ঞ দ