বেনাপোলে বিজিবির অভিযানে মাদকসহ চোরাই পণ্য উদ্ধার
খুলনা ব্যুরো :
যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ২ জানুয়ারি যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল, রঘুনাথপুর ও আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গাঁজা, উইনসেরেক্স (WINCEREX) কাশির সিরাপ, শাড়ি, কম্বল, শাল-চাদর, চকলেট ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭১ হাজার ৮৫০ টাকা।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।