সংবাদ শিরোনাম

খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনা পীরের শোক ও সমবেদনা

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন   |   খুলনা

খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনা পীরের শোক ও সমবেদনা

প্রতিদিনের দেশ রিপোর্ট :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ছারছীনা দরবার শরফের পীর মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তিনি বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে শোকবইতে স্বাক্ষর করেন এবং দলের নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর মাধ্যমে বেগম খালেদা জিয়ার জন্য প্রেরিত শোকবার্তা পৌঁছে দেন।

শোকবার্তায় ছারছীনার পীর বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। দেশ, জাতি ও ইসলামের স্বার্থে তাঁর অবদানের জন্য আল্লাহ তায়ালার নিকট উত্তম প্রতিদান কামনা করেন এবং মরহুমার রূহের মাগফিরাত প্রার্থনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনাও করেন।

এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর মীর্জা নুরুর রহমান বেগ, নাযেমে আলা ড. সৈয়দ শারাফত আলী, মজলিশে আমেলার সদস্য মির্জা শোয়েবুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়বসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।