সংবাদ শিরোনাম

কুয়েটে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিশিষ্ট রাজনীতিক, তিনবারের প্রধানমন্ত্রী এবং গণআন্দোলনের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ০২ জানুয়ারি জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ও অতিথিরা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের প্রতি তাঁর অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর ২০২৫ মৃত্যুবরণ করেন। কুয়েট পরিবার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।