সংবাদ শিরোনাম

সাতক্ষীরায় রূপালী ব্যাংকে বেগম খালেদার মাগফিরাত কামনায় দোয়া

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় রূপালী ব্যাংকে বেগম খালেদার মাগফিরাত কামনায় দোয়া

খুলনা ব্যুরো :

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ১ জানুয়ারি বৃহস্পতিবার সাতক্ষীরার কলারোয়া রূপালী ব্যাংক পিএলসি শাখায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শাখার ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা।

দোয়ায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত ছিলেন মো. আব্দুল্লাহ আল মামুন, শেখ আব্দুল কুদ্দুস, নাজিমউদ্দীন, দীপংকর কুমার পাল, সঞ্জয় কুমার মন্ডল, মহানন্দ কুমার মন্ডল, আল ইমরান ও কিংকর মন্ডল।

কলারোয়া থানা জামে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দোয়া অনুষ্ঠানে দেশের শান্তি ও কল্যাণের জন্যও বিশেষ দোয়া করা হয়।