সংবাদ শিরোনাম

লতিফুর রহমানের বিতর্কিত আহ্বান: জামায়াতে যোগ দিলে মামলা-হয়রানি হবে না

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন   |   খুলনা

লতিফুর রহমানের বিতর্কিত আহ্বান: জামায়াতে যোগ দিলে মামলা-হয়রানি হবে না

বিশেষ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লতিফুর রহমান নতুন বিতর্কের মুখে পড়েছেন। তিনি স্থানীয় এক উঠান বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দল যোগদান করলে তাদের মামলা ও পুলিশি হয়রানির দায়িত্ব জামায়াত নেবে।

লতিফুর রহমান বলেন, “আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। বিএনপির সঙ্গে থাকলে কেয়ামত করতে হবে।” তিনি আরও বলেন, জামায়াত এখন আগের চেয়ে শক্তিশালী এবং ধর্মীয় দিক থেকে নয়, মানবিক ও রাজনৈতিক দায়িত্বও তারা নেবে।

এর আগে তিনি এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় এবং হিন্দু ধর্মাবলম্বীদের বৈঠকে যোগ করানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য দেশে রাজনৈতিক ও ধর্মীয় সংবেদনশীলতার প্রশ্ন তুলে দিয়েছে।