খুলনা ট্রেজারি শাখা পরিদর্শন করলেন জেলা প্রশাসক
খুলনা ব্যুরো:
আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ট্রেজারি শাখার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, খুলনা জনাব মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ.) জনাব দীপংকর দাশসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।