সংবাদ শিরোনাম

ধূমপানমুক্ত এলাকা নিশ্চিতে নতুন অধ্যাদেশ ; সর্বনিম্ন জরিমানা ৫ হাজার টাকা

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন   |   খুলনা

ধূমপানমুক্ত এলাকা নিশ্চিতে নতুন অধ্যাদেশ ; সর্বনিম্ন জরিমানা ৫ হাজার টাকা

প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট :

রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন। ৩০ ডিসেম্বর মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মঙ্গলবার রাতে অধ্যাদেশটি প্রকাশ করেছে। এটি ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে আনা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক বা সিগারেট বিক্রি করতে পারবেন না বা করাতে পারবেন না।

এছাড়া, সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান চাইলে সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই সীমানা বাড়াতে পারবে। আইন লঙ্ঘন করলে প্রথমবার সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা, এবং দ্বিতীয়বার বা বারবার অপরাধ করলে জরিমানা দ্বিগুণ হারে ধার্য হবে।

নির্দেশনার মূল উদ্দেশ্য হলো শিশু ও কিশোরদের কাছে তামাকের সহজলভ্যতা কমানো এবং শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত রাখা।