সংবাদ শিরোনাম

বাংলাদেশ ক্যাবল শিল্প লিঃ খুলনা এর উদ্যোগে কম্বল বিতরণ

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন   |   খুলনা

বাংলাদেশ ক্যাবল শিল্প লিঃ খুলনা এর উদ্যোগে কম্বল বিতরণ

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উদ্যোগে ৩১ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার মোঃ মোসলেম উদ্দিন, মোঃ এনামুল হক, মোঃ আরিফুর রহমান, মোঃ মোখলেছুর রহমান, সিবিএ সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ব্যবস্থাপনা কল্যাণ কর্মকর্তা মোঃ মুরাদ হোসেনসহ সিবিএ নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে এমডি মোঃ শহিদুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহে অসহায় মানুষ চরম কষ্টে মানবেতর জীবনযাপন করছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত তাদের মৌলিক চাহিদা পূরণে পাশে দাঁড়ানো।

সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন জানান, গত ৩০ ডিসেম্বর খুলনার নওয়াপাড়া রেলস্টেশন, ফুলতলা, শিরোমণি, ফুলবাড়ি, দৌলতপুর ও খুলনা রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।