সোনারগাঁয়ে এক গৃহবধুর অদ্ভুতকান্ড পরকীয়ার টানে স্বামীকে তালাক, বিয়ের পর পুনরায় প্রথম স্বামীর বাড়িতে হামলা

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন   |   ঢাকা

সোনারগাঁয়ে এক গৃহবধুর অদ্ভুতকান্ড পরকীয়ার টানে স্বামীকে তালাক, বিয়ের পর পুনরায় প্রথম স্বামীর বাড়িতে হামলা

মোঃ হাবিবুর রহমান :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নুরুল শিকদারের ছেলে জামাল শিকদারের স্ত্রী ফারজানা আক্তার সুমি একাধিকবার পরকীয়া টানে তিনজন ছেলে সন্তান রেখে ঘর ছাড়েন পাষাণ্ড সুমি। শেষবারের মতো স্বামীকে ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিকের গ্রামের বাড়ি বন্দর থানা ,কেওডালা জাহাঙ্গীর সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আবারো প্রথম স্বামীর বাড়িতে ওঠেন ও ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। 

নিরুপায় হয়ে স্বামী জামাল শিকদার ও পরিবারের লোকজন ৯৯৯  কল দিয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

 গতকাল ৩১ মার্চ রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্বামীর বাড়ি ছাড়তে অনীহা প্রকাশ করে স্ত্রী ফারজানা আক্তার সুমি। 

 রাত গভীর হওয়ায় স্থানীয় লোকজনের অনুরোধে  সকালে বের করে দেওয়ার অনুরোধ করেন। সকাল আটটার সময় ঘর থেকে বের না হওয়ায় স্বামী জামাল শিকদার বাহিরের তালা ভেঙ্গে মহিলাদের মাধ্যমে স্ত্রী ফারজানা কে ঘর থেকে বের করে দেন। 

এ ব্যাপারে স্বামী জামিল শিকদার বলেন, একে একে কয়েকবার পরকীয়া করে ধরা পড়েছে। বাচ্চাদের দিকে তাকিয়ে তাকে রাখা হয়েছে কিন্তু সে শুধরাইনি। আমার সাবেক স্ত্রী ফারজানা আক্তার সুমি পরকীয়া টানে সে আমাকে তালাক দেয় এবং তার পরকীয়া প্রেমিককে বিবাহ করেন।  আমি কোনভাবেই এখন তাকে মেনে নিব না সে আমার বিরুদ্ধে এলাকার লোকজন নিয়ে আমার বাড়িতে জোর করে প্রবেশ করার অপচেষ্টা চালাচ্ছে এবং মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে। 

এই কান্দাপাড়া গ্রামের কিছু প্রভাবশালী লোকদের কে ম্যানেজ করে আইনের আশ্রয় নিচ্ছে এটা সম্পূর্ণ আমার উপর জুলুম আমি মিডিয়া কর্মীদের মাধ্যমে সরকার ও জনগণের কাছে এর সুষ্ঠু বিচার চাচ্ছি।

Advertisement
Advertisement
Advertisement