সংবাদ শিরোনাম

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে,অগণিত হতাহতের আশঙ্কা

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন   |   ঢাকা

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে,অগণিত হতাহতের আশঙ্কা

প্রতিদিনের দেশ ডেস্ক :

দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, সৌহার্দ্য পরিবহনের বাসটি ৩ নম্বর পল্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।