চাঁদপুরের হাইমচরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানি অভিযুক্ত শরিফ মিজি পলাতক,শিক্ষার্থীর পরিবারকে হুমকি অব্যাহত
সালে আহমেদঃ
চাঁদপুরের হাইমচরে তোলারাম কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে কথিত সমন্বয়ক শরিফ মিজির বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী অভিযুক্ত শরিফ মিজি সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে হাইমচর থানায় একটি অভিযোগ দায়ের করে।
বিবাদীরা হলেন-১।শরিফ মিজি(২৮),পিতা-হানিফ মিজি,২। কালু ছৈয়াল(৪০),পিতা-আশরাফ ছৈয়াল,৩।সবুজ খা(৩০),পিতা-মৃত কালু খা,৪।হোসেন মিজি,পিতা-হানিফ মিজি সর্ব সাং ছোট লক্ষীপুর, থানা-হাইমচর,জেলা-চাদঁপুর।
রবিবার (৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাইমচর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান।তিনি বলেন,অভিযুক্ত শরিফ মিজির বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে এর আগে।
এর আগে ৭ মার্চ তোলারাম কলেজের এক ছাত্রী তার খালা মারা যাওয়ার খবর শুনে সপরিবার গ্রামের বাড়ী চাঁদপুর যাওয়ার পথিমধ্যে অভিযুক্ত শরিফ মিজি ও অজ্ঞাতনামা ৪/৫ জন বখাটে শ্লীলতাহানি করেন। এরপর ভুক্তভোগী ঐ ছাত্রী হাইমচর থানায় এসে অভিযোগ করেন।
ভুক্তভোগীর বড় ভাই মোঃ সালাউদ্দিন জানান,গতকাল খালা মারা যাওয়ার খবর শুনে গ্রামের বাড়ী রওনা দেই। বাড়ী যাওয়ার সময় ছৈয়াল বাড়ী মোড় এলাকায় শরিফ মিজি আমার ছোট বোনকে শ্লীলতাহানি করে, পরে আমি বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করার চেষ্টা করলে ৯৯৯ এ পুলিশকে খরব দেই।পুলিশ আসার খবর শুনলে আসামীরা পালিয়ে যায়।পরক্ষনে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে জানতে পারি আসামীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে মামলার হুমকি,চুরি,ডাকাতি ও চাঁদাবাজির বিষয়ে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, কানকাটা হানিফা মিজির ছেলে শরিফ মিজির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।এলাকায় এমন কোনো অপকর্ম নেই যা সে করে না।গত মাসে ফরিদগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে জনতার রোষানলে পড়ে গলায় জুতার মালা পরিধান করে পুরো বাজারে প্রদক্ষিণ করে জনতা।৫ ই আগষ্ট পরবর্তী সময়ে বেপরোয়া হয়ে উঠে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হাইমচর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, ভুক্তভোগী ঐ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রত্যেককে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি,পকেটমার, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।