মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির নেতৃত্বে প্রতিনিধি দলটি এই সাক্ষাতে অংশগ্রহণ করে।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি।
বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষই পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন বলে জানা গেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এ তথ্য জানিয়েছেন।