পবিত্র মাহে রমজান উপলক্ষে সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:-
মঙ্গলবার (৩রা মার্চ) সন্ধ্যায় সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত পানামা ফুডে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের সভাপতি দ্বীন ইসলাম অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুর নবী জনি'র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব কমিশনার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন,জেলা যুবদলের সাবেক সদস্য,পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হযরত আলী রানা,যুগ্ন আহবায়ক জাহের আলী,পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল,বিএনপি নেতা হুমায়ুন কবির সহ দলীয় নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন,সাংবাদিক আল আমিন তুষার,, ফরিদ হোসেন,পনির ভুইয়া,হাবিবুর রহমান,হাসান মাহমুদ রিপন, মাজহারুল ইসলাম এবং সোনারগাঁ সিটি প্রেসক্লাবে সকল সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ।