নদী থেকে বাকপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন   |   ঢাকা

নদী থেকে  বাকপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

গোপালগঞ্জে

নিখোঁজের একদিন পরপ্রতিদিনের দেশ ডেস্ক :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদী থেকে মাহিম কাজী (৭) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

মাহিম উপজেলার কয়খা গ্রামের মিরাজ কাজীর ছেলে। রোববার সকালে বাড়ির পাশের ঘাঘর নদীর পাড়ের একটি বালুমহালে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, শিশুটি একটি বালুর ট্রলারে উঠেছিল। সেখান থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অনুসন্ধান শুরু করে। পরে সোমবার দুপুরে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তল্লাশি চালায়।

বিকেলে ঘাঘর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
Advertisement
Advertisement