এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং ওয়ারফেজ

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন   |   ঢাকা

এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং ওয়ারফেজ

ঢাকা, ২ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি):

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২৬ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। স্বীকৃতি ‍প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের নাম নিম্নরূপ:

একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর ড. মো: আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া সংগীতে ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement