সড়কে ত্রিমুখি সংঘর্ষে শিশু সহ নিহত ৪,বাসে আগুন
প্রতিদিনের দেশ ডেস্ক :
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পরপরই একটি বাসে আগুন ধরে যায়। এতে বাসের ভেতরে থাকা কয়েকজন যাত্রী দগ্ধ হন।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষের সময় জ্বালানি থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত বাসে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।