সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ডেঙ্গু ইউনিট পরিদর্শনে এমপি বুলবুল

অনলাইন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ডেঙ্গু ইউনিট পরিদর্শনে এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে এমপি বুলবুলের পরিদর্শন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। শনিবার দুপুরে পরিদর্শনকালে তিনি চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং সরাসরি কথা বলেন।

হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসাসেবা নিয়ে রোগীদের সাথে তিনি আলোচনা করেন।

পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়ন করা ও রোগীদের হয়রানি বন্ধে দালালদের দৌরাত্ম্য কমানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়। এছাড়া হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার সদস্য নিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।

চিকিৎসাসেবা আরও কার্যকর ও রোগীবান্ধব করতে প্রদেয় নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানান এমপি বুলবুল।