সংবাদ শিরোনাম

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নূরুল ইসলাম বুলবুল এমপির সংবর্ধনা

 প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন   |   রাজশাহী

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নূরুল ইসলাম বুলবুল এমপির সংবর্ধনা

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ :

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে তাদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সাফল্যে উৎসাহ দিতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম অত্র বিদ্যালয়ের প্রধান  শিক্ষক লতিফা হক , অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।




Advertisement
Advertisement
Advertisement