সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে ০২জন মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত ০৩ জন পলাতক আসামী আটক

 প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন   |   রাজশাহী

সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে ০২জন মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত ০৩ জন পলাতক আসামী আটক

 মোঃ রাকিব হাসান, সারিয়াকান্দি,বগুড়া:

গত ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের ওয়ারেন্ট তামিল অভিযান পার্টি সোলারতাইড় এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক পেশাদার মাদক ব্যবসায়ী ০১। মোঃ শরিফুল ইসলাম, পিতা- মোঃ ফরিদ উদ্দিন সরকার, সাং- শোলারতাইড় (সরকারপাড়া) এবং সারিয়াকান্দি থানার ওয়ারেন্ট তামিল অভিযান পার্টি পৌর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক পেশাদার মাদক ব্যবসায়ী ০২। মোঃ মিজানুর রহমান (মিজু), পিতা- মৃত ইয়াদ আলী সরদার, সাং- কুপতলা, সাহাপাড়া এবং সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ০৩। মোঃ রনি মিয়া (২২), পিতা- হবিবর প্রাং, সাং- হিন্দুকান্দি কলোনীপাড়া, সর্ব থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া গণকে আটক করে থানায় নিয়ে এলে আটক ব্যক্তিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। 

সম্মানিত এলাকাবাসী, সারিয়াকান্দি থানা পুলিশ নিয়মিত ভাবে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিরলস ভাবে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। কিন্তু থানা এলাকার পরিধি ও বিশাল জনসংখ্যার বিপরীতে থানার জনবল অপ্রতুল ও সংকট থাকায় বর্তমান জনবল দিয়ে থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও তদন্তসহ পুলিশের নানাবিধ কাজ সম্পাদন করার কারনে আপনাদের কাঙ্খিত সেবা পরিপূর্ণ ভাবে প্রদান করা কঠিন ও দুরূহ হয়ে পড়েছে।

বিশেষ করে সাম্প্রতিক কালে সংঘটিত কয়েকটি ঘটনায় থানা পুলিশ বেশ বিব্রত এবং ঘটনাগুলির মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তসহ গ্রেফতারে বেশ হিমশিম খেতে হচ্ছে। এমতাবস্থায়, আপনাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ অপরাধ ও অপরাধী সংক্রান্তে তথ্য প্রদান করার এবং সন্ত্রাস, চাঁদাবাজী, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ ও বন্ধ করতে এলাকা ভিত্তিক সমন্বিত ভাবে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। আপনাদের সহায়তা ব্যতিত থানা পুলিশের পক্ষে অপরাধ দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা অসম্ভব। উল্লেখ্য যে, আপনাদের প্রদত্ত তথ্যের সুরক্ষা নিশ্চিতে থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ।

Advertisement
Advertisement
Advertisement