বেলপুকুরে জুম্মার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

 প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন   |   রাজশাহী

বেলপুকুরে জুম্মার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বেলপুকুর এলাকায় জুম্মার নামাজের পর স্থানীয় জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ।

শুক্রবার (৮ মে) দুপুর ২টার দিকে বেলপুকুর বাইতুল হামদ জামে মসজিদ এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ডিএনসি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয় এবং মাদক থেকে যুবসমাজকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এসময় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement