মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে মাদক ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন   |   রাজশাহী

মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে মাদক ও ভারতীয় মোবাইল ফোন জব্দ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১ মে থেকে ৭ মে  পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে।

ব্যাটালিয়নের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ, চাঁনশিকারী, গিলাবাড়ী ও তেলকুপি বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সোনামসজিদ বিওপি এলাকা থেকে ৪৭ বোতল ইস্কাপ সিরাপ এবং চাঁনশিকারী বিওপি এলাকা থেকে ১২০ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া তেলকুপি বিওপি এলাকা থেকে ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানানো 

Advertisement
Advertisement
Advertisement