বগুড়ার গাবতলীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করলেন এমপি মিল্টন

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন   |   রাজশাহী

বগুড়ার গাবতলীতে ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ  করলেন এমপি মিল্টন

রিপন মিয়া জেলা প্রতিনিধি বগুড়া :

উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল

রোববার বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলাপ্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যরাখেন  বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান। এ্যাসিল্যান্ড আব্দুর রউফেরসভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ

সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসানপলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন এবং জুলফিকার হায়দার গামা।শেষে প্রধান অতিথি বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরআগেএমপি মোরশেদ মিল্টন গাবতলীর মহিষাবান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় ছিলেন মহিষাবান ইউপির চেয়ারম্যান আ:

মজিদ মন্ডল, মহিষাবান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহেল বাকী, সাধারণ সম্পাদক এম আর ইসলাম রিপন, ইউপি সদস্যগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Advertisement
Advertisement
Advertisement