মহানন্দা ব্রিজে টোল ফ্রি করার দাবিতে সওজ প্রকৌশলীর সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের সাক্ষাৎ

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন   |   রাজশাহী

মহানন্দা ব্রিজে টোল ফ্রি করার দাবিতে সওজ প্রকৌশলীর সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মহানন্দা ব্রিজে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও অটোর টোল ফ্রি করার দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপির নির্দেশনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবেক ১০নং ওয়ার্ড কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল মহানন্দা ব্রিজে ছোট যানবাহনের ওপর আরোপিত টোল প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, এসব যানবাহন মূলত নিম্ন আয়ের মানুষের জীবিকার সঙ্গে জড়িত। টোল আরোপের কারণে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে সওজ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে প্রতিনিধিদল সূত্রে জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement