সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি

 মোঃ জালালউদ্দীন, রাজশাহী ব্যুরোঃ

গোপন তথ্যের ভিত্তিতে ২ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ছয়টা হতে ০৮টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক ০২টি অভিযান পরিচালনা করে *১০টি ভারতীয় গরু জব্দ করে। অভিযানে ৫৩ বিজিবির অধীনস্থ চরবাগডাংগা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম হতে ০৮টি এবং বাখেরআলী বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম হতে ০২টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারী'২৬ মাসে প্রায় ৭৫ লক্ষ টাকার ৩৩টি গরু ও ০২ টি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করে ৫৩ বিজিবি।

 চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।