ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (০২ মার্চ ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটে জেলার ভোলাহাট থানাধীন মুন্সিগঞ্জ গ্রাম এলাকায় জেলা কার্যালয়ের একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোসা. রুবিনা খাতুন (৩৯) নামের এক নারীকে আটক করা হয়। তিনি মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানা-এ একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।