সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল রোগীদের হয়রানি বন্ধ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল রোগীদের হয়রানি বন্ধ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

রোগীদের হয়রানি বন্ধ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে কঠোর নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা সংক্রান্ত সমস্যা ও অভিযোগ শোনেন।
এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের সঙ্গে সদাচরণ নিশ্চিত করা, অপ্রয়োজনীয় হয়রানি বন্ধ করা এবং দ্রুত সেবা প্রদান করার নির্দেশ দেন। বিশেষ করে ডাক্তার ও নার্সদের দায়িত্বশীল আচরণ এবং সময়মতো চিকিৎসা প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এমপি বুলবুল হাসপাতালের সার্বিক পরিবেশের উন্নয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের মানসম্মত খাবার সরবরাহ এবং প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুদ রাখার নির্দেশনা দেন। পাশাপাশি আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন এবং সকল রোগের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
তিনি বলেন, “সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। কোনো রোগী যেন অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।”
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।