র্যাব-৫, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন র্যাব-৫, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডার।
জানা গেছে, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-১ এর পক্ষ থেকে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ক্যাম্প কমান্ডার নিজে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের আগে ও পরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে।
সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে আসাদ জানায়।