মামলা দাখিল কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নির্ধারিত শাখা খোলা
স্টাফ েরিপোর্টার:
মামলা দাখিল ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একটি শাখা আজ শনিবার খোলা রাখা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের স্ট্যাম্প রিপোর্টার, ফাইলিং এবং এফিডেভিট শাখা অফিস চলাকালীন সময় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে জরুরি মামলা দাখিলসহ প্রয়োজনীয় বিচারিক কার্যক্রম সম্পাদনে সংশ্লিষ্টরা সেবা গ্রহণ করতে পারবেন।
অপরদিকে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনজীবীদের মামলার নোটিশের কপি জমা দেওয়ার সুবিধার্থে নোটিশ কপি গ্রহণ শাখা আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
বিজ্ঞপ্তিগুলোতে সংশ্লিষ্ট সেবাগ্রহীতাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।