খাদ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

খাদ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান সাক্ষাৎ করেছেন। আজ মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি ভ্রাতৃপ্রতিম উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। 

সাক্ষাৎকালে খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের পণ্য আগে তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আমদানি হতো। ফলে সময় এবং খরচ বৃদ্ধি পেতো। 

এ সময় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ভ্রাতৃপ্রতিম দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement