হরমুজ প্রণালি নিয়ে ইরানের কঠোর বার্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে ইরানের কঠোর বার্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত

আন্তর্জাতিক ডেক্স নিউজ:

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের প্রাথমিক আলোচনা শেষ করে দেশে ফিরে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ইরানই পরিচালনা করবে।

তেহরানে ফিরে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রণালিটি আবার সক্রিয় করা সম্ভব হবে, যাতে পণ্য পরিবহন স্বাভাবিক হয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে সমৃদ্ধি ফিরে আসে।

গালিবাফ আরও জানান, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বিপাক্ষিক আলোচনায় ইরানের দীর্ঘদিন ধরে জব্দকৃত রাষ্ট্রীয় সম্পদ মুক্ত করা এবং আন্তর্জাতিক বাজারে পুনরায় তেল বিক্রির বিষয়গুলো প্রধান আলোচ্য বিষয় ছিল।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি নিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের এই মন্তব্য আঞ্চলিক ভূরাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব তৈরি করতে পারে।

এদিকে সুইজারল্যান্ডে চলমান দ্বিপাক্ষিক শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানকে বড় ধরনের ছাড় দিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের অপরিশোধিত জ্বালানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন, সরবরাহ ও বিশ্ববাজারে বিক্রির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এ জন্য ৬০ দিনের একটি সাধারণ অনুমতিপত্র জারি করা হয়েছে। এই সময়সীমার মধ্যে ইরান কোনো বাধা ছাড়াই আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি করতে পারবে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এ বিষয়ে ইরানের অবস্থান আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

Advertisement
Advertisement
Advertisement