পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে অচলাবস্থা, বিক্ষোভে নিহত অন্তত ২৪

 প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে অচলাবস্থা, বিক্ষোভে নিহত অন্তত ২৪

আন্তর্জাতিক ডেক্স নিউজ:

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে ডাকা সর্বাত্মক ধর্মঘটে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সাম্প্রতিক সহিংস বিক্ষোভে গত প্রায় দুই সপ্তাহে অন্তত ২৪ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (JAAC)-এর সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে অস্থিরতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ এবং পরবর্তী সহিংসতায় প্রাণহানির ঘটনায় অঞ্চলজুড়ে ক্ষোভ বাড়ছে।

এই পরিস্থিতি ইসলামাবাদের জন্য একটি কূটনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। কারণ, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে মতপ্রকাশ ও বিক্ষোভ দমনের সমালোচনা করে আসা পাকিস্তান এখন নিজ নিয়ন্ত্রিত কাশ্মীরেই জনঅসন্তোষের মুখোমুখি হয়েছে।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, চলমান সংকট দ্রুত নিরসনে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে অঞ্চলটির নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা আরও বিঘ্নিত হতে পারে।

সূত্র: রয়টার্স

Advertisement
Advertisement
Advertisement