জি৭ সম্মেলনে আবারও ভাইরাল ‘মেলোডি’— মোদি-মেলোনির বন্ধুত্বের নতুন অধ্যায়

 প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

জি৭ সম্মেলনে আবারও ভাইরাল ‘মেলোডি’— মোদি-মেলোনির বন্ধুত্বের নতুন অধ্যায়

আন্তর্জাতিক ডেক্স নিউজ:

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের মঞ্চে আবারও আন্তর্জাতিক মহলের নজর কাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার, ১৬ জুনের ঐতিহ্যবাহী ‘গ্রুপ ফটো’ তোলার মুহূর্তে দুই নেতার করমর্দন ও হাস্যোজ্জ্বল আলাপচারিতা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। ভিডিওতে তাদের কথোপকথন স্পষ্ট শোনা না গেলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আলাপের মূল বিষয় ছিল সোশ্যাল মিডিয়ায় তাদের জুটির জনপ্রিয়তা। মেলোনি নিজেই হেসে মন্তব্য করেন, “আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় জুটি।”

‘মেলোডি’ থেকে বিশ্বমঞ্চে

মোদি-মেলোনির নাম মিলিয়ে তৈরি হওয়া ‘মেলোডি’ শব্দটি প্রথম আলোচনায় আসে ২০২৩ সালের দ্বিপাক্ষিক বৈঠকের পর। ২০২৪ সালে মেলোনি মোদির সাথে সেলফি পোস্ট করে নিজেই ব্যবহার করেছিলেন #Melodi হ্যাশট্যাগ। এরপর থেকে তাদের প্রতিটি সাক্ষাৎ যেন নতুন করে আলোচনার জন্ম দেয়। ২০২৫ সালের জি৭ সম্মেলনেও তাদের ভিডিও ভাইরাল হয়েছিল। এমনকি মাসখানেক আগে ইতালি সফরে মেলোনিকে বিখ্যাত ‘মেলোডি’ চকলেট উপহার দেন মোদি। সেই ভিডিওতে মেলোনি হাসিমুখে বলেন, “প্রধানমন্ত্রী মোদি উপহার হিসাবে এনেছেন একটি খুব, খুব ভাল টফি— মেলোডি।”

কূটনৈতিক সম্পর্কের গভীরতা

তবে এই সম্পর্ক নিছক বন্ধুত্বপূর্ণ মুহূর্তেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে, মোদি-মেলোনির এই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ভারত ও ইতালির শক্তিশালী বিদেশনীতির প্রতিফলন। বর্তমানে ইতালি ভারতের অন্যতম প্রধান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদার। উভয় দেশই ‘ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর’ বাস্তবায়নের জন্য নিবিড়ভাবে কাজ করছে। এই করিডোর বৈশ্বিক বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা

ইনস্টাগ্রাম ও টুইটারে মোদি-মেলোনির ভিডিও ও ছবি লাখো মানুষের কাছে পৌঁছেছে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে কূটনৈতিক বিশ্লেষকরা পর্যন্ত এই জুটিকে নতুন ধরনের ‘সফট পাওয়ার’ হিসেবে দেখছেন। তাদের বন্ধুত্বপূর্ণ মুহূর্তগুলো শুধু রাজনৈতিক সম্পর্ককেই নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক বন্ধনকেও আরও দৃঢ় করছে।

জি৭ সম্মেলনের ফ্রান্স অধ্যায়ে আবারও প্রমাণ হলো— আন্তর্জাতিক রাজনীতির কঠিন আলোচনার মাঝেও এক টুকরো হাসি, এক মুহূর্তের বন্ধুত্ব, এবং একটি ভাইরাল ভিডিও বিশ্বকে অন্যভাবে ছুঁতে পারে।

Advertisement
Advertisement
Advertisement