প্রবাসীদের রেমিট্যান্সই দেশের অর্থনীতির মূল ভরসা: প্রধান উপদেষ্টা ইউনূস

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

প্রবাসীদের রেমিট্যান্সই দেশের অর্থনীতির মূল ভরসা: প্রধান উপদেষ্টা ইউনূস

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের অর্থনীতি পতনের মুখে পড়লেও প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সই সেটিকে টিকিয়ে রেখেছে।

শনিবার নিউইয়র্কের ম্যানহাটনের মেরিয়ট মার্কুইসে আয়োজিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ” অনুষ্ঠানে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল, কিন্তু আপনাদের পাঠানো রেমিট্যান্সই আমাদের বাঁচিয়েছে।”

তিনি তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হওয়ার আহ্বান জানান এবং আশ্বাস দেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভুটান ও ভারতের সাত রাজ্যের জন্য সমুদ্রপথ উন্মুক্ত করা হলে সবাই উপকৃত হবে। তিনি কক্সবাজার-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ব্যবহারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, গত এক বছরে এফডিআই দ্বিগুণ হয়েছে এবং প্রবাসীদের অবদান অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা রেখেছে।

বিভিন্ন প্যানেল আলোচনায় বক্তারা প্রবাসীদের জাতীয় সম্পদ আখ্যা দিয়ে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। এ সময় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারাও মতামত দেন।

অনুষ্ঠানে নতুন ডিজিটাল “শুভেচ্ছা অ্যাপ” উদ্বোধনসহ ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রবাসীরা অভিজ্ঞতা বিনিময় করেন

Advertisement
Advertisement
Advertisement