সাতক্ষীরায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে জেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:
মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে Combating Human Trafficking through Strengthening -4p's প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ।
অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তালা সার্কেল শেখ মোহাম্মদ নূরুল্লাহ্,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার,ব্র্যাকে'র জেলা সমন্বয়ক আশরাফুল মাশরুদ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম রিওজনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল,মাইগ্রেশন প্রোগ্রাম কো-অর্ডিনেটর এমআরএসসি মোঃ হুমায়ুন রশীদসহ আরো অনেকে। কর্মশালা শেষে পাচার হয়ে বিদেশ ফেরত ২ ব্যাক্তিকে চেক প্রদান করা হয়।
বক্তারা বলেন, মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ। সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ অপরাধ প্রতিরোধ করা সম্ভব। তারা নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।