পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
খুলনা ব্যুরো :
পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মোংলা বন্দর কর্তৃপক্ষ পরিচালিত বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. কমান্ডার এস এম আফজালুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের বাগেরহাট কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (হারবার ও মেরিন)।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদর উদ্দীন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।