অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ):
অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৫-২৬ অর্থ বছরের ২৯তম সভা জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
সভায় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে উদ্ভূত অস্থিতিশীলতায় দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবিত AP Energy Investments Limited-এর নিকট থেকে এক লক্ষ মেট্রিক টন En590-10 PPM মাত্রার ডিজেল এবং Superstar International (Group) Limited-এর নিকট থেকে দুই লক্ষ মেট্রিক টন En590 EURO 5 (10 PPM) মাত্রার ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।