সংবাদ শিরোনাম

দৌলতদিয়ায় বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৬

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন   |   জাতীয়

দৌলতদিয়ায় বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৬

প্রতিদিনের দেশ ডেস্ক :

রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও পুরুষ রয়েছেন। ইতোমধ্যে ২৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।


প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। রাতেই ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি দুইজনের মরদেহ পরিবারের সদস্যরা এলে হস্তান্তর করা হবে।

এদিকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্তের প্রস্তুতি চলছে।…